আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর ৷। দিনভর অভিযান চালিয়েও গ্রেপ্তার করতে পারলো না রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী তথা সি পি আই (এম)-র কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরীকে। জানা যায়, ২০০৮-২০০৯ সালে ৬০০ কোটি টাকার দুর্নীতির সাথে যুক্ত থাকার অভিযোগে রাজ্যের তৎকালীন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীর বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল তার জন্য আদালতে আগাম জামিন চেয়েছিল বাদল বাবু। বুধবার গভির রাতে এই আগাম জামিন খারিজ করে দেয় আদালত। তারপর থেকেই পালিয়ে যায় রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী বলে অভিযোগ। জানা যায়, রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীকে গ্রেপ্তার করতে বুধবার রাত থেকেই নিশফলা অভিযান চালিয়ে যাচ্ছে পুলিস প্রাশাসন। বৃহস্পতিবারও দিনভর অভিযান চালিয়ে বাদল বাবুর খোঁজ পায়নি পুলিশ।এদিকে বাদল চৌধুরীকে গ্রেপ্তারের ব্যর্থতার দায়ে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিস সুপার অজিত প্রতাপ সিংকে বরখাস্ত করা হয়েছে। একই সাথে এদিন সরিয়ে দেওয়া হয় ডি আই জি অরিন্দম নাথকেও। জানা যায়, পশ্চিম ত্রিপুরা জেলার নতুন পুলিস সুপার হয়েছেন মানিক লাল দাস। আরও একাধিক পুলিস সুপার শাস্তির মুখে বলে জানা গেছে।
