আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর ৷। উদয়পুর মাতাবাড়িতে এক অমানবিক দৃশ্য। উদয়পুর ত্রিপুরা সুন্দরী মন্দিরে আসন্ন দেওয়ালি উৎসব ও মেলা উপলক্ষ্যে ধর্ম প্রান মানুষ ও সাধু সন্ন্যাসীরা উপস্থিত হন। জানা যায়, দেওয়ালি উৎসব উপলক্ষ্যে এক সাধু মাতাবাড়ি প্রাঙ্গণে বসলে সেখান থেকে তাকে টেনে হিঁচড়ে নামিয়ে আনা হয়। তাতে গুরুতর আহত হয় সেই সাধু সন্ন্যাসীটি। গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সেই সাধুটি বলে জানা যায়। এই অমানুষিক ও অমানবিক কার্যকলাপের ঘটনায় জনমনে গভীর উদ্বেগ লক্ষ্য করা যায়। শুক্রবার সাধুটিকে মাতাবাড়ি প্রাঙ্গন থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আনা সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।উদয়পুর মাতাবাড়িতে অমানবিক দৃশ্য, টেনে হিঁচড়ে সড়িয়ে নেওয়া হল এক সাধুকে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর ৷। উদয়পুর মাতাবাড়িতে এক অমানবিক দৃশ্য। উদয়পুর ত্রিপুরা সুন্দরী মন্দিরে আসন্ন দেওয়ালি উৎসব ও মেলা উপলক্ষ্যে ধর্ম প্রান মানুষ ও সাধু সন্ন্যাসীরা উপস্থিত হন। জানা যায়, দেওয়ালি উৎসব উপলক্ষ্যে এক সাধু মাতাবাড়ি প্রাঙ্গণে বসলে সেখান থেকে তাকে টেনে হিঁচড়ে নামিয়ে আনা হয়। তাতে গুরুতর আহত হয় সেই সাধু সন্ন্যাসীটি। গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সেই সাধুটি বলে জানা যায়। এই অমানুষিক ও অমানবিক কার্যকলাপের ঘটনায় জনমনে গভীর উদ্বেগ লক্ষ্য করা যায়। শুক্রবার সাধুটিকে মাতাবাড়ি প্রাঙ্গন থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আনা সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।