আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ নভেম্বর ৷। শুরু হল রাজ্যের সুনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইকফাই বিশ্ববিদ্যালয়ের ১১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ‘ইকথালন-২০১৯’। বৃহস্পতিবার সকাল ১০টায় ইকফাই বিশ্ববিদ্যালয়ের খেলার ময়দানে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘ইকথালন-২০১৯’ এর সূচনা করা হয়। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের সোনার মেয়ে তথা ইকফাই বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড এম্বাসেডর জিমনাস্ট দীপা কর্মকার। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিমনাস্ট দীপা কর্মকারের পিতা তথা ক্রীড়াবিদ দুলাল কর্মকার, ইকফাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডঃ এ রঙ্গনাথন সহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকাগণ ও ছাত্র-ছাত্রীরা। জানা যায়, ‘ইকথালন-২০১৯’ চলবে আগামী ১০ই নভেম্বর পর্যন্ত।
