আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ নভেম্বর ৷। আজ থেকে ১০২ বছর আগে ১৯১৭ সালের ৭ই নভেম্বর রাশিয়ায় শুরু হয়েছিল সমাজ তান্ত্রিক বিপ্লব। ১০২ বছর পরও প্রতিবছরের মতো বৃহস্পতিবার (৭ই নভেম্বর, ২০১৯) ঐতিহাসিক মহান নভেম্বর বিপ্লব দিবসের ১০৩তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল সি পি আই (এম)। এদিন ঐতিহাসিক মহান নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষ্যে রাজধানীর মেলারমাঠস্থিত সি পি আই (এম) সদর কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। গোটা রাজ্যে দিনটি উদযাপন করা হলেও রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর আগরতলা টাউন হলে। এদিন আগরতলা টাউন হলে হলসভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী তথা সি পি আই (এম)-র পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটির সদস্য বিজন ধর, প্রাক্তন পরিবহণ মন্ত্রী মানিক দে, সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক পবিত্র কর প্রমুখ।ঐতিহাসিক মহান নভেম্বর বিপ্লব দিবস উদযাপিত রাজ্যে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ নভেম্বর ৷। আজ থেকে ১০২ বছর আগে ১৯১৭ সালের ৭ই নভেম্বর রাশিয়ায় শুরু হয়েছিল সমাজ তান্ত্রিক বিপ্লব। ১০২ বছর পরও প্রতিবছরের মতো বৃহস্পতিবার (৭ই নভেম্বর, ২০১৯) ঐতিহাসিক মহান নভেম্বর বিপ্লব দিবসের ১০৩তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল সি পি আই (এম)। এদিন ঐতিহাসিক মহান নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষ্যে রাজধানীর মেলারমাঠস্থিত সি পি আই (এম) সদর কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। গোটা রাজ্যে দিনটি উদযাপন করা হলেও রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর আগরতলা টাউন হলে। এদিন আগরতলা টাউন হলে হলসভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী তথা সি পি আই (এম)-র পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটির সদস্য বিজন ধর, প্রাক্তন পরিবহণ মন্ত্রী মানিক দে, সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক পবিত্র কর প্রমুখ।