আগরতলা-আইজল রুটে সরাসরি বিমান পরিষেবা চালু করল ইন্ডিগো

vlcsnap-error710আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ ফেব্রুয়ারি ৷। আগরতলা-আইজল-গুয়াহাটি রুটে শুরু হল সরাসরি বিমান পরিষেবা। ইন্ডিগো ৬ ই ৭৯৫১ এয়ারবাসটি আইজল থেকে আগরতলা আসবে আবার এই এয়ারবাসটি ইন্ডিগো ৬ ই ৭৯৫২ হয়ে আগরতলা থেকে আইজল পৌঁছুবে। উড়ে দেশকা আম নাগরিক (UDAN) প্রকল্পের আওতায় ফ্লাইট পরিষেবা চালু করেছে ইন্ডিগো। শনিবার ইন্ডিগোর ATR 72-600 একটি এয়ারবাস আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে এসে পৌছায়।
এদিন মিজোরামের মুখ্যমন্ত্রী আইজলে ৭৮ সিটের একটি বিমানের ফ্ল্যাগ-অফ করেন বলে জানা গেছে। ইন্ডিগোর এক কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতে আইজল-দিল্লি রুটে ইন্ডিগোর এয়ারবাস-৩২০ চালু করবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*