শুরু হল মধ্যশিক্ষা পর্ষদের উচ্চমাধ্যমিক পরীক্ষা, মোট পরীক্ষার্থী ২৭,১৪২ জন

hsআপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ মার্চ ৷। শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। সোমবার ইংরেজি বিষয় দিয়ে শুরু হয় এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। ৬০টি পরীক্ষা কেন্দ্রের অধিনে ৮৬টি ভেনুতে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। জানা যায়, এবছর ২৭ হাজার ১৪২ জন পরীক্ষার্থী রয়েছে। যার মধ্যে বিজ্ঞান বিভাগে ৩ হাজার ১৯৮ জন, কলা বিভাগে ২৩ হাজার ২৪৫ জন এবং বাণিজ্য বিভাগে ৬৯৯ জন পরীক্ষার্থী রয়েছে। জানা যায়, এবছর দিব্যাঙ্গন পরীক্ষার্থী রয়েছে ২৩ জন। পরীক্ষা শুরু হবার পর রাজধানীর বিভিন্ন পরীক্ষা সেন্টারগুলি পরিদর্শন করেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা। এদিন পরীক্ষা সেন্টার গুলিতে পরীক্ষার্থী সহ অবিভাবকদের ভিড় পরিলক্ষিত হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*