আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ মার্চ ৷। দেহ ত্যাগ করলেন বাংলাদেশস্থিত কৈবল্যধাম চট্টগ্রামের ৬ষ্ঠ মোহান্ত মহারাজ শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায়। জানা যায়, বুধবার রাত ২টা ১৫ মিনিট নাগাদ কোলকাতা পিয়ারলেস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইহলোক ত্যাগ করেন তিনি। ঠাকুরই বলেছেন, “শ্রীদেহ ছাইরা একদিন অনন্তধামে যাইতে অইব!” শ্রীঠাকুরের আশ্রীতগণ ও ভক্তমন্ডলীদের শোক সাগরে ডুবিয়ে শ্রীদেহ ত্যাগ করেছেন শ্রীশ্রী কৈবল্যনাথ স্বরূপ তথা শ্রীশ্রী কৈবল্যধাম চট্টগ্রাম এর ৬ষ্ঠ মোহান্ত মহারাজ শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায়।
