রাজ্যের পর্যটনকেন্দ্র গোটা বিশ্বে তুলে ধরতে রাজ্য সফরে বিখ্যাত দুই ইউটিউভার

ESK76jSVAAE-PI2 ESV51rPU8AAI2DVআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ মার্চ ৷। রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে বেশী করে সমগ্র বিশ্বের কাছে তুলে ধরতে রাজ্যে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের বিখ্যাত ইউটিউভার গৌরব তানেজা ও রিতু রাঠেকে। বিগত তিন দিন ধরে রাজ্যে অবস্থান করছেন তাঁরা। সামাজিক সংস্থা ইউটিউভের মাধ্যমে রাজ্যের পর্যটনস্থল গুলি সম্পর্কে সমগ্র বিশ্বে তুলে ধরতেই এই উদ্যোগ। ইতিমধ্যেই দুই বিখ্যাত ইউটিউভার গৌরব তানেজা ও রিতু রাঠে নীরমহল, ছবিমুড়া, উদয়পুরের মাতাবাড়ি সহ ডম্বুর জলাশয় ঘুরে দেখেছেন। সেখানের বিষয়ে বিস্তারিত ইউটিউভে তুলে ধরেছেন।
দেশের বিখ্যাত এই ইউটিউভার জানান, ত্রিপুরা রাজ্য সফরে এসে তাঁরা দারুন খুশী। ত্রিপুরার পর্যটন ক্ষেত্র গুলি তাঁদের দারুন ভাবে আকর্ষিত করেছে। তাঁরা জানান, তাঁরা দু’জনেই পাইলট। এই দায়িত্ব প্রতিপালন করার সাথে সাথে দুটি ইউটিউব চ্যানেল চালাচ্ছেন তারা। সাড়ে তিন মিলিয়ন ফলোয়িং রয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর হ্যারিট্যাজ পার্কে এই অনুষ্ঠানে যোগ দেন তাঁরা। সেখানে দেশের বিখ্যাত ইউটিউভার গৌরব তানেজা ও রিতু রাঠে সকলের সাথে মিলিত হয়ে রাজ্যের ত্রিপুরেশ্বরী টি ব্র্যান্ডের প্রচার করেন। এসময় উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, মুখ্যমন্ত্রীর ও এস ডি সঞ্জয় মিশ্রা প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*