বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে মাতাবাড়িতে পূজো দিলেন মূখ্যমন্ত্রী

FB_IMG_1583336571421আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ মার্চ ৷। ২০১৮ সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হয় ৩রা মার্চ। সেদিন রাজ্যে ক্ষমতায় থাকা ২৫ বছরের বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হয়। সেই সাথে একই দিন রাজ্যে প্রতিষ্ঠা হয় বিজেপি-আই পি এফ টি জোট সরকারের। স্বাভাবিক ভাবেই রাজ্যবাসীর জন্য এই দিনটি একটি ঐতিহাসিক দিন। রাজ্যে এই নতুন সরকার গঠনের দুই বছর পূর্ণ হয়েছে ৩রা মার্চ, ২০২০ অর্থাৎ মঙ্গলবার। রাজ্যের বর্তমান সরকারের দুই বছর পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর অঙ্গ হিসেবে এদিন উদয়পুরের মাতার বাড়িতে গিয়ে মায়ের পূজা দেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন পূজো দিয়ে রাজ্যবাসীর প্রতি প্রনাম জানানা মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মুখমন্ত্রী জায়া নীতি দেব, পরিবহণমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রনব সরকার, সদস্য সৌরজিৎ পাল প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*