আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মার্চ ৷। ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়নের সর্বভারতীয় সম্পাদক নির্বাচিত হলেন রাজ্যের আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক তথা ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রণব সরকার। প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্য থেকে কেউ সর্বভারতীয় সাংবাদিকদের সংগঠনে সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন। জানা যায়, গত ৪-৫ই মার্চ বিজওয়াড়াতে অনুষ্ঠিত ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়নের জাতীয় কার্যকরী কমিটির বৈঠকে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকারকে সর্বভারতীয় সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এক বিবৃতিতে ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের পক্ষ থেকে ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়নের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।