গোপাল সিং, খোয়াই, ০৭ মার্চ ৷। শহীদ দীপঙ্কর নাথশর্মার ২৬তম শহীদান দিবস উপলক্ষ্যে খোয়াই ভারত কল্যাণ সংঘের উদ্যোগে শুক্রবার সকালে খোয়াই জেলা হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশিষ নাথশর্মা প্রমুখ। খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার জানান, খোয়াইয়ের বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব দীপঙ্কর নাথশর্মা ১৯৯৪ সালের ৬ই মার্চ ঘাতক বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন। উনার স্মরনে খোয়াই জেলা হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়।