পুলিশি অভিযানে প্রচুর নেশা সামগ্রী সহ যুবক আটক

IMG-20200313-WA0072গোপাল সিং, খোয়াই, ১৩ মার্চ ৷। খোয়াই চাম্পাহাওর থানার পুলিশ ও পুলিশের গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে আটক করা হল প্রচুর নেশা সামগ্রী। জানা যায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চাম্পাহাওর থানা এলাকার বনবাজারের হেমন্ত বস্তির অজয় সুত্রধরের বাড়িতে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা, নেশার ট্যাবলেট সহ নগদ ৫ লক্ষ ৬৪০ টাকা উদ্ধার করে। খোয়াই মহকুমার পুলিশ আধিকারিক শঙ্কর চন্দ্র দাস জানান, আটককৃত গাঁজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা হবে। এই অভিযানে পুলিশ অজয় সুত্রধরকেও আটক করে। তার বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়েছে পুলিশ বলে জানা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*