আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ ৷। হায়েদ্রাবাদে পশু চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার অনুকরণ হল রাজ্যে। এক নারকীয় ঘটনার সাক্ষী রইল রাজ্য। ঘটনা রাজ্যের মোহনপুরের টি আই টি ইট ভাট্টার সামনে। জানা যায়, শুক্রবার সকালে সিধাই থানার অন্তর্গত মোহনপুরের রাঙামাটি গ্রামের ২২ বছরের একটি যুবতির বস্ত্রহীন জলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এলাকাবাসী ও পুলিশের ধারনা, মেয়েটিকে ধর্ষণ শেষে নৃশংসভাবে পুড়িয়ে খুন করা হয়েছে। ঘটনার খবর পেয়ে সিধাই থানার পুলিশ, ফরেনসিক বিশেষজ্ঞ সহ ডগ স্কোয়ার্ড ঘটনাস্থলে ছুটে যায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, ঘটনাটি বৃহস্পতিবার রাতেই সংগঠিত করা হয় বলে অনুমান করা যাচ্ছে। এই ঘটনা চাউর হতেই ধিক্কার ও নিন্দার ঝর উঠেছে।তবে ঘটনার ১২ ঘন্টার মধ্যেই এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সৌরভ পাল নামে এক যুবককে আটক করেছে। এই ঘটনায় সর্বত্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
