আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ ।। সম্প্রতি সিধাই মোহনপুরের রাঙ্গাছড়ার মর্মান্তিক ঘটনায় মৃত তরুণীর বাড়িতে যান শিক্ষা ও আইন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রীর সাথে পরিদর্শনে ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা। রবিবার তারা কথা বলেন পরিবার পরিজনদের সঙ্গে। তারা তাদের আশ্বস্ত করে বলেন, প্রদেশ বিজেপি চিরদিন পরিবারটির পাশে থাকবে। উক্ত ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির জন্য সরকারের কাছে দাবী জানাবে পার্টি বলে জানায়। সেই সঙ্গে পরিবারটির সমস্ত ধরনের সাহায্য ও সহযোগিতা করবে প্রদেশ বিজেপি সভাপতি বলে আশ্বাস দিয়েছেন।
