আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ ।। গোটা বিশ্ব এখন করোনা ভাইরাস নিয়ে আতংকিত। WHO ইতিমধ্যেই এই রোগকে মহামারি ঘোষণা করেছে। গোটা বিশ্বেই নেওয়া হচ্ছে বিশেষ পদক্ষেপ। সেখানে পিছিয়ে নেই ত্রিপুরা রাজ্যেও। রাজ্যে করোনা ভাইরাস আক্রান্তের খবর না থাকলেও রাজ্য সরকার এই মহামারির মোকাবেলা করার জন্য ইতিমধ্যেই কিছু পদক্ষেপ হাতে নিয়েছে।
এছাড়াও রাজ্য সরকার রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার উদ্যোগ নিচ্ছে বলা জানা যায়। সোমবার সকাল থেকেই রাজধানীর মহাকরণে চলছে শীর্ষস্তরে জরুরি বৈঠক। জানা গেছে, এই বৈঠকে কড়না ভাইরাস প্রতিরোধে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
এই বৈঠকের পর সোমবার বিকেল ৩টায় মহাকরণে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়েছে। সূত্রের খবর, খুব সম্ভবত বৈঠকে গৃহিত জরুরি সিদ্ধান্তই সাংবাদিক সন্মেলনে জানানো হবে।
