গোপাল সিং, খোয়াই, ০২ এপ্রিল ৷। বিশ্ব মহামারীর এই করুন দিনে সামাজিক প্রতিকূলতার শিকার হয়ে থাকা মানুষদের জন্য এগিয়ে আসছেন বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবী। বৃহস্পতিবার খোয়াই প্রচেষ্টা ফাউন্ডেশনের সকল সদস্যদের তরফ থেকে সামান্যতম একটু সাহায্য হিসাবে ৫০ কেজি চাল ও ৩০ কেজি ডাল তুলে দেওয়া হয়েছে খোয়াই আউট পোস্টের ওসি কৃষ্ণধন দেবনাথের হাতে ।পাশাপাশি এদিন হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এর কর্ণধার পিংকু চৌধুরী মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ হাজার টাকার চেক তুলে দেন খোয়াই এর এস পি কীরন কুমার কে’র হাতে।
