আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ এপ্রিল ৷। চাকুরিচ্যুত ১০,৩২৩ জন শিক্ষকদের শিক্ষক পদে চাকুরীর মেয়াদ শেষ হয় গত ৩১শে মার্চ, ২০২০। এদের মধ্যে টেট পরীক্ষা দিয়ে অনেক আগেই কিছু শিক্ষক চাকুরী পেয়েছিলেন। অবশিষ্ট ৮,৮৮২ জন শিক্ষকদের জন্য সম্প্রতি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে পিটিশন করে অশিক্ষক পদে নিযোগের ক্ষেত্রে শূন্যপদ সৃষ্টি করার জন্য।বর্তমানে মহামারি করোনা ভাইরাস রুখতে গোটা দেশেই লকডাউন জারি রয়েছে। তাই এই পরিস্থিতিতে সকলেরই বাড়ি থেকে বের হওয়ার উপর সমস্যা রয়েছে। তাই এই অবস্থায় ১০,৩২৩ এডহক শিক্ষকদের মধ্যে ৮,৮৮২ জন এডহক শিক্ষকদের সুপ্রিম কোর্টের আদেশ আসা পর্যন্ত রাজ্য সরকার ৩৫,০০০ টাকা করে আর্থিক সাহায্য করবে বলে জানান মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, ১০,৩২৩ এডহক শিক্ষকদের মধ্যে বর্তমানে ৮,৮৮২ জন এডহক শিক্ষক রয়েছেন। তাদের রাজ্য সরকার এককালীন ৩৫ হাজার টাকা করে সহায়তা করবেন। তিনি জানান, এই শিক্ষদের মধ্যে আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষক রয়েছেন ৪,৩৭৫ জন। তারা বেতন পেতেন ১৪,০৭৮ টাকা। গ্র্যাজুয়েট শিক্ষক রয়েছেন ৩,৭৬১ জন। তারা বেতন পেতেন ২৮,৯৯৫ টাকা। পোষ্ট গ্র্যাজুয়েট শিক্ষক রয়েছেন ৭৪৬ জন। তারা বেতন পেতেন ৩৫,৫৯৪ টাকা। এখন করোনা পরিস্থিতিতে চাকুরিচ্যুতদের সমস্যা এড়াতে জরুরিভিত্তিতে রাজ্য সরকার তাদের সকলকেই ৩৫ হাজার টাকা করে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষামন্ত্রী জানান, এতে রাজ্য সরকারের ৩১ কোটি ৮ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয় হবে।
