ক্রীড়া দপ্তরের উদ্যোগে সাংবাদিকদের মধ্যে সেনিটাইজার এবং সাবান বিতরণ

fhআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ এপ্রিল ৷। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে রাজ্য জুড়ে লক ডাউন জারি রয়েছে। করোনা ভাইরাসের এখনো কোন ঔষধ আবিস্কার করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে করোনা ভাইরাসের হাত থেকে বাচার একমাত্র উপায় হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা। পাশাপাশি ঘন ঘন হাত সাবাদ দিয়ে ধোঁয়া সহ অ্যালকোহল জাতীয় হ্যান্ড সেনিটাইজার ব্যাবহার করার উপর গুরুত্বারোপ করেছে স্বাস্থ্য কর্মীরা। সোমবার সাংবাদ মাধ্যমের কর্মীদের মধ্যে হ্যান্ড সেনিটাইজার এবং সাবান বিতরণ করলেন রাজ্যের ক্রীড়া দপ্তরের উদ্যোগে। এদিন আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিকদের মধ্যে হ্যান্ড সেনিটাইজার এবং সাবান বিতরণ করেন ক্রীড়া দপ্তরের আধিকারিকরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*