আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ মে ৷। প্রতিদিনই বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাস বিশ্বে মহামারির আকার নিয়েছে৷ গোটা বিশ্ব প্রায় স্তব্ধ। ভারতেও নিজের থাবা বাড়িয়েছে করোনা। এই পরিস্থিতিতে রাজ্যে সংক্রমণ ঠেকাতে প্রশাসন বিশেষ উদ্যোগ নিয়েছে। এরই অঙ্গ হিসেবে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রাজ্যে আসা লরি চালকদের মেডিক্যাল চেকআপ করা হচ্ছে। জিরানীয়া মহকুমার অধীনে মাধববাড়িস্থিত ইন্টারনেশান ট্রাক টার্মিনালসে সমস্ত ট্রাক চালকদের মেডিক্যাল চেকআপ করা হয়। জানা যায়, জিরানীয়া মহকুমার ডেপুটি কালেক্টরের আদেশ অনুসারে রানীর বাজার ওপেন রোভার ক্রো শাখার ইনচার্জ রাজীব সাহা, সহকারী বাপ্পারাজ দও, অভিজিৎ আচার্য, অন্যান্য সদস্য, ডাক্তার ও মেডিক্যাল টিম এই কর্মসূচীতে অংশ নেয়।
