বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ এপ্রিল ৷। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ ব্লক ইউনিটের পক্ষ থেকে শান্তিরবাজার মহকুমার বিভিন্ন এডিসি এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বর্তমানে সমগ্র রাজ্য জুরে চলছে লকডাউন পক্রিয়া। এই লকডাউন চলাকালিন কোনো লোকজন যাতে অভুক্ত না থাকে তার প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকারের ডাকে সারা দিয়ে শান্তিরবাজার মহকুমার দূর্পা বাড়ি, গোবিন বাড়ী ও অনুরাম পাড়া এডিসি ভিলেজে অসহায় গরীব লোকজদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের ব্লক ইউনিটের সদস্যরা। এই খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৬-শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, বগাফা ব্লকের বি এস সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং, বগাফা ব্লকের বিডিও রূপন দাস, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের মহকুমা সম্পাদক সমর সরকার, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের পঞ্চায়েত দপ্তরের জেলা সভাপতি বিক্রম দাস ও অন্যান্য সদস্যবৃন্দরা। এদিনে তিনটি এডিসি ভিলেজে মোট ১৩০ পরিবারের লোকজনদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের এই ধরনের উদ্দ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন।
