জনজাতি দুস্থ পরিবারের পাশে যুব বিকাশ কেন্দ্র

IMG-20200501-WA0139আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ মে ৷। লকডাউনের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দুস্থ পরিবারদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে রাজ্যের গান্ধীবাদী যুব সংগঠন যুব বিকাশ কেন্দ্র। এখন পর্যন্ত পূর্ব চাঁদমারি, বড়জলা, আড়ালিয়া, সূর্যমনিনগর, হাপানিয়া জুটমিল, কাশিপুর, মরিয়ম নগর, গোর্খাবস্তি, শ্যামলী বাজার আবাসন, বর্ধমান ঠাকুরপাড়া এডিসি ভিলেজের ৯০০ এর অধিক পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে যুব বিকাশ কেন্দ্র, নিফা ত্রিপুরা রাজ্য শাখা, জন উন্নয়ন সমিতি ত্রিপুরার তরফ থেকে ঐশো বাণী সোসাইটি এবং স্টেলার মেশিন এর সহযোগিতায়।
IMG-20200501-WA0140গত কয়েকদিন আগে রাজ্যের একটি বেসরকারি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানা যায় যে পার্বত্য অঞ্চলে জনজাতিদের মধ্যে খাদ্যসামগ্রীর অভাব রয়েছে। সেই সংবাদের ভিত্তিতে শুক্রবার যুব বিকাশ কেন্দ্র, নিফা ত্রিপুরা রাজ্য শাখা, জন উন্নয়ন সমিতি ত্রিপুরার তরফ থেকে ঐশো বাণী সোসাইটি এবং স্টেলার মেশিনের সহযোগিতায় বড়মুড়া অঞ্চলের কলাই পাড়া এডিসি ভিলেজ, লুংথাং এডিসি ভিলেজ, তাংপুই এডিসি ভিলেজ, বর্দুয়াল এডিসি ভিলেজের মোট ৯০টি পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এই বিশ্ব মহামারী এবং কঠিন সময়ে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে গ্রামবাসীরা সংস্থার সকল সদস্যদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিকাশ কেন্দ্র এবং নিফা ত্রিপুরা রাজ্য শাখার সভাপতি দেবাশীষ মজুমদার, সাধারণ সম্পাদক পিংকু দাস, পশ্চিম জেলা সভাপতি সুকান্ত সরকার, জগদিশ দাস, সুরোজিত দেব, মনিশ দেবনাথ প্রমুখ। রাজ্য সভাপতি দেবাশীষ মজুমদার রাজ্যের আর্থিক দিক দিয়ে সম্পন্ন সকল অংশের নাগরিকের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করেছেন প্রত্যন্ত অঞ্চলের জনজাতি দের খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করার জন্য। তিনি আরো জানিয়েছেন যুব বিকাশ কেন্দ্র রাজ্যের বিভিন্ন সামাজিক সংস্থাগুলোকে সাথে নিয়ে আগামী দিনে ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখবেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*