ফের করোনা আক্রান্তের হদিস মিললো রাজ্যে, ধলাইয়ে আক্রান্ত দুই বি এস এফ জওয়ান

6আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ মে || আবারও করোনা পজেটিভ পাওয়া গেলো রাজ্যে। এবার করোনা আক্রান্তের হদিস মিললো ধলাই জেলায়। দুই বিএসএফ জওয়ানের দেহে মিলল করোনা পজেটিভ। এক টুইট বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তবে আতংকিত না হওয়ার আহবান জানালেন তিনি।
IMG-20200502-WA0048এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪ জন। তবে দু’জন রোগী আগেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়ে কোয়ারান্টাইনে রয়েছেন। শনিবার একইসাথে দু’জন রোগীর সন্ধান পাওয়া যায়। বর্তমানে তারা আগরতলার জিবি হাসপাতালে রয়েছেন বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*