আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মে ৷। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। নতুন করে রাজ্যে ফের করোনা আক্রান্ত ১২ জন। জানা যায়, তারা সকলেই ধলাই জেলার বি এস এফ’র ১৩৮নং ব্যাটেলিয়ানের জওয়ান। শনিবারই রাজ্যে ২ জন বি এস এফ’র ১৩৮নং ব্যাটেলিয়ানের জওয়ানের কোভিড-১৯ পজেটিভের খবর পাওয়া যায়। রবিবার এক লাফে নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ জন। এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ১৬ জন। তবে এর মধ্যে দু’জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ১৪ জন কোভিড-১৯ আক্রান্ত চিকিৎসাধীন রয়েছে। এক সোশ্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তবে আতঙ্কিত না হবার আহবান জানান তিনি।নতুন করে এক লাফে রাজ্যে করোনা আক্রান্ত ১২ জন
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মে ৷। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। নতুন করে রাজ্যে ফের করোনা আক্রান্ত ১২ জন। জানা যায়, তারা সকলেই ধলাই জেলার বি এস এফ’র ১৩৮নং ব্যাটেলিয়ানের জওয়ান। শনিবারই রাজ্যে ২ জন বি এস এফ’র ১৩৮নং ব্যাটেলিয়ানের জওয়ানের কোভিড-১৯ পজেটিভের খবর পাওয়া যায়। রবিবার এক লাফে নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ জন। এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ১৬ জন। তবে এর মধ্যে দু’জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ১৪ জন কোভিড-১৯ আক্রান্ত চিকিৎসাধীন রয়েছে। এক সোশ্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তবে আতঙ্কিত না হবার আহবান জানান তিনি।
