আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মে ৷। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। এই পবিত্র তিথিতে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। এই দিনে বৌদ্ধধর্মাবলম্বীগণ স্নান করেন, শুচিবস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্জ্বলিত করেন, ফুলের মালা দিয়ে মন্দিরগৃহ সুশেভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন। বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রাজধানীর বেণুবন বিহারে বিশেষ পূজা-অর্চনার আয়োজন করা হয়। তবে করোনা পরিস্থিতিতে আড়ম্বরে পূজার্চনা হয়নি। কোনওরকম ভাবে এদিন সকালে ভিক্ষুরা বুদ্ধের বিগ্রহকে স্নান করিয়ে শুচিবস্ত্র পরিধান করান, তারপর পূজা শুরু করেন। হয়নি বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে কোনও মেলা।আড়ম্বর ছাড়াই সম্পন্ন হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব – বুদ্ধ পূর্ণিমা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মে ৷। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। এই পবিত্র তিথিতে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। এই দিনে বৌদ্ধধর্মাবলম্বীগণ স্নান করেন, শুচিবস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্জ্বলিত করেন, ফুলের মালা দিয়ে মন্দিরগৃহ সুশেভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন। বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রাজধানীর বেণুবন বিহারে বিশেষ পূজা-অর্চনার আয়োজন করা হয়। তবে করোনা পরিস্থিতিতে আড়ম্বরে পূজার্চনা হয়নি। কোনওরকম ভাবে এদিন সকালে ভিক্ষুরা বুদ্ধের বিগ্রহকে স্নান করিয়ে শুচিবস্ত্র পরিধান করান, তারপর পূজা শুরু করেন। হয়নি বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে কোনও মেলা।