আচমকা বিদ্যুৎ গ্রিডে আগুন, অন্ধকারে আগরতলা সহ রাজ্যের বড় একটা অংশ

vlcsnap-error846আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মে ৷। বড় ধরনের বিপর্যয় ঘটে গেলো রাজধানীর ৭৯ টিলাস্থিত বিদ্যুৎ গ্রিডে। বুধবার রাত ১০টা নাগাদ পরিবাহী ব্যবস্থার ত্রুটির ফলে আচমকা আগুন লেগে যায় ৭৯ টিলাস্থিত বিদ্যুৎ গ্রিডে। জানা যায়, গ্রিডের সাবস্টেশনে জটিলতার কারনে ব্রেকারে অতিরিক্ত বিদ্যুৎ চলে আসায় বিকট শব্দ হয়ে আগুন লেগে যায়। তাৎক্ষনিকভাবে বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। তবে এদিন রাজধানী আগরতলা সহ রাজ্যের বড় একটা অংশ পুরোপুরি অন্ধকারে চলে যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*