তীব্র জল সঙ্কটে ভূগছে গোবিন বাড়ী এডিসি ভিলেজের লোকজন

IMG-20200525-WA0043বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ মে ৷। তীব্র জল সঙ্কটে ভূগছে গোবিন বাড়ী এডিসি ভিলেজের লোকজন। জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত গোবিন বাড়ী এডিসি ভিলেজের লোকজন দীর্ঘদিন যাবৎ বিশুদ্ব পানীয় জলের সঙ্কটে ভূগছে। উনারা বাধ্য হয়ে পানীয় জল ও নিত্য ব্যবহার করার জন্য খাল-বিলের জল ব্যবহার করছে বলে জানা যায়। এই জল ব্যবহার করে এলাকার লোকজন অসুস্থ হবার আশঙ্কা থেকে যায়। কিন্তু বাধ্য হয়ে উনারা এই নোংরা আবর্জনাযুক্ত জল ব্যাবহার করতে হচ্ছে বলে জানান তারা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*