সাগর দেব, তেলিয়ামুড়া, ২৬ মে ৷। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রায় ৭০০ পরিযায়ী শ্রমিককে নিজ নিজ রাজ্যে ফেরানোর উদ্যোগ গ্রহণ করে হয়। মঙ্গলবার দুপুর ৩টা নাগাদ তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে খোয়াই জেলার বিভিন্ন ইটভাটার শ্রমিকদের রেল যোগে তাদের নিজ রাজ্যে ফেরার জন্য যাত্রা শুরু হয়। শুধু তাই নয়, সকল পরিযায়ী শ্রমিকদের জন্য শুকনো খাবার, পানীয় জল শিশুদের জন্য দুধের ব্যবস্থা করা হয়। যাতে করে রেলের মধ্যে যাত্রাপথে কিছু একটা খাবারের ব্যবস্থা হয়। জানা যায়, মঙ্গলবার বিকেল ৩টায় তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে শেষ পর্যন্ত বিহার রাজ্যে গিয়ে প্রবেশ করবে এই বিশেষ ট্রেনটি। মহকুমা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পরিযায়ী শ্রমিকরা।
