৫ দফা দাবীতে মহকুমা শাসকের নিকট কংগ্রেসের ডেপুটেশান প্রদান

vlcsnap-error082বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ মে ৷। ৫ দফা দাবির ভিত্তিতে শান্তিরবাজার মহকুমা শাসকের নিকট এক দাবিসনদ প্রদান করে কংগ্রেস। বুধবার বিকেল ৩টা ৩০ মিনিট নাগাদ কংগ্রেসের এক প্রতিনিধি দল শান্তিরবাজর মহকুমা শাসকের সঙ্গে মিলিত হন। কংগ্রেসের প্রতিনিধি দল শান্তিরবাজার ডিগ্রি কলেজের বাউন্ডারি নির্মান, শান্তিরবাজার পৌর পরিষদ এলাকায় সঠিকভাবে বিশুদ্ব পানীয়জল পৌঁছে দেওয়া, টু এফ কাজের টাকা বৃদ্ধী করা আরো অন্যান্য দাবীনিয়ে ৫ দফা দাবীর ভিত্তিতে মহকুমা শাসকের নিকট এক ডেপুটেশান প্রদান করেন। এদিনের ডেপুটেশানে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক দীলিপ কুমার চৌধুরী, শান্তিরবাজার কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট প্রিয়লাল দাস, শান্তিরবাজার কংগ্রেসের ব্লক জেনারেল সেক্রেটারী বিরাজ সরকার, বিলোনীয়া ব্লক কংগ্রেসের যুবনেতা অরজিত চৌধুরী সহ অন্যান্য নেতৃরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*