ঝটিকা সফরে গিয়ে কুইন আনারস বাগান পরিদর্শনে জেলা পরিষদের প্রতিনিধি দল

vlcsnap-error318সাগর দেব, তেলিয়ামুড়া, ২৮ মে ৷। তেলিয়ামুড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়কের অধীনে মুঙ্গিয়াকামি ব্লকের বিলায় হাম পাড়াতে জেলা পরিষদের একটি প্রতিনিধি দল ঝটিকা সফরে করেন। এদিকে ঝটিকা সফরে নেতৃত্ব দেন খোয়াই জেলার সভাধিপতি জয়দেব দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি শংকর পাল, ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা, বিশিষ্ট সমাজসেবক রঞ্জিত সরকার সহ কৃষি দপ্তরের আধিকারিকগণ। এদিন প্রতিনিধি দলটি বিলাই হোম পাড়ায় কুইন পাইনাপেল তথা আনারস বাগান পরিদর্শন করেন। প্রতিনিধিদলটি বাগান পরিদর্শন করে মুগ্ধ হয়। মুঙ্গিয়াকামি ব্লকের প্রায় ২০ হেক্টর টিলা জমিতে আনারস বাগান করা হয়। বাগান পরিচর্যা সরকারি উদ্যোগে করা হয়। প্রতিনিধিদলটি জানান, আগামী দিনেও আনারস চাষের জন্য সরকারি ভাবে সাহায্য করা হবে। দেশের বাইরেও এই আনারস রপ্তানি করার ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি আনারস ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি করে থাকেন বলে জানা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*