আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জুন || রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। রাজ্যে নতুন করোনা আক্রান্ত ২৩ জন। মুখ্যমন্ত্রী এক সোস্যাল মিডিয়া বার্তায় এই তথ্য জানান। তিনি জানান, মঙ্গলবার রাজ্যের ৩৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ২৩ জনের দেহে করোনা জীবানু পাওয়া গেছে। মূখ্যমন্ত্রী জানান, এই ২৩ জনের মধ্যে ২০ জনের ট্রেভেল হিস্টোরি হয়েছে এবং বাকি ৩ জন পূর্বে আক্রান্তদের সংস্পর্শে ছিল। এখন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৪৬ জন। সুস্থ হয়ে উঠেন ১৭৩ জন।
