আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জুন ৷। ২-৩ মিনিটের ঘূর্ণিঝড়ে তছনছ সোনামুড়া মহকুমার তেলকাজলা গ্রাম। জানা যায়, মঙ্গলবার ভোরে তেলকাজলা গ্রামের মধ্যপাড়ায় ক্ষণিকের ঘূর্ণিঝড়ে প্রায় ২৫টি বাড়ির ছাউনী সম্পূর্নভাবে উড়িয়ে নিয়ে যায়।এই ঝড়ে বৈদ্যুতিক খুঁটি সহ ভেঙ্গে পড়েছে ছোট-বড় গাছ।