করোনার মোকাবিলার থেকেও বড় এখন অর্থনৈতিক চ্যালেঞ্জ – উপ-মুখ্যমন্ত্রী

vlcsnap-error379আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জুন ৷। করোনা ভাইরাস মোকাবিলার সাথে সাথে মাঝারি, ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র শিল্পের বিকাশ করতে ইতোমধ্যে আত্মনির্ভরতার ডাক দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার উপ-মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এই কথা বলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। তিনি বলেন, করোনার মোকাবিলার থেকেও বড় চ্যালেঞ্জ এখন অর্থনৈতিক চ্যালেঞ্জ। এখন এই দুটো চ্যালেঞ্জকেই সমান্তরালভাবে মোকাবিলা করতে হবে। নয়তো অন্য আরেকটা সমস্যা দেখা দিতে পারে।
এদিন উপ-মুখ্যমন্ত্রী বলেন, বহিঃরাজ্য থেকে যে সন শ্রমিকরা রাজ্যে ফিরে এসেছে তাদের কর্মসংস্থানের বিষয়ে সরকার আন্তরিক। কে কোন পেশায় কাজ করতো তার তথ্য সংগ্রহ করছে সরকার। যারা ফিরে যেতে চায় তাদের রাজ্য সরকার সাহায্য করবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*