২৩ জনের পর ফের ২৫ জনের রিপোর্ট পজেটিভ, মঙ্গলবার রাজ্যে আক্রান্ত ৪৮, রাজ্যে মোট আক্রান্ত ৪৭১ জন

IMG-20200602-WA0085আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জুন ৷। মঙ্গলবার দুপুরে ২৩ জন করোনা পজেটিভ পাওয়ার পর রাতে ফের রাজ্যে নতুন করে আরও ২৫ জনের দেহে করোনা (কোভিড-১৯) সংক্রমনের খবর পাওয়া গেছে। জানা যায়, এদিন প্রথমে ৩৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ২৩ জনের পজেটিভ আসে। এরপর ফের ৫৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ২৫ জনের রিপোর্ট পজেটিভ আসে। অর্থাৎ মঙ্গলবার রাজ্যে মোট আক্রান্ত হয় ৪৮ জন। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এখন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৭১ জন। সুস্থ হয়ে উঠেন ১৭৩ জন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*