আত্মহত্যা করলেন এক করোনা পজেটিভ মহিলা, কবর দেওয়া নিয়ে এলাকাবাসীর উত্তেজনা

Hanging (5)আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জুন ৷। জিবি হাসপাতালের ফ্লু ক্লিনিকের বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো এক রোগী। জানা যায়, সোমবার রাজধানীর ফুলতলী এলাকার এক মহিলা ফ্লু ক্লিনিকে ভর্তি হয়। ভর্তির পরই এদিন নমুনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার সকাল ১১টার দিকে উনার রিপোর্ট পজেটিভ আসে বলে খবর। যদিও উনি করোনা পজেটিভ জানার আগেই মঙ্গলবার সকালে আত্মহত্যা করেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে হাসপাতাল চত্বরে।
এদিকে করোনা আক্রান্ত এই মহিলার মৃতদেহ কবর দেওয়ার কথা রাজধানীর দক্ষিণ রামনগর এলাকায়। এবার এই মহিলাকে কবর দেওয়া নিয়ে চলছে উত্তেজনা। এলাকার জনগণ বাঁধা দিচ্ছে বলে খবর। ঘটনাস্থলে পুলিশ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*