আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুন ৷। গোটা দেশের ২৫ লক্ষ মহিলাদের হাতে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান তুলে দেওয়ার কর্মসূচী হাতে নিয়েছে কংগ্রেসের উদ্যোগে। কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রীর আহ্বানে বুধবার রাজ্যেও প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে ‘গরিমা’ নামক এই কর্মসূচীর সূচনা করা হয়েছে। এদিন প্রদেশ মহিলা কংগ্রেস নেত্রী রত্না দত্ত সহ মহিলা কংগ্রেস কর্মীরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে প্রায় ২০০ জন মহিলার হাতে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান তুলে দেন। এই কর্মসূচী গোটা রাজ্যেই চলবে বলে জানান মহিলা কংগ্রেস নেত্রী রত্না দত্ত।মহিলা কংগ্রেসের উদ্যোগে ‘গরিমা’ কর্মসূচীর সূচনা রাজ্যে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুন ৷। গোটা দেশের ২৫ লক্ষ মহিলাদের হাতে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান তুলে দেওয়ার কর্মসূচী হাতে নিয়েছে কংগ্রেসের উদ্যোগে। কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রীর আহ্বানে বুধবার রাজ্যেও প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে ‘গরিমা’ নামক এই কর্মসূচীর সূচনা করা হয়েছে। এদিন প্রদেশ মহিলা কংগ্রেস নেত্রী রত্না দত্ত সহ মহিলা কংগ্রেস কর্মীরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে প্রায় ২০০ জন মহিলার হাতে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান তুলে দেন। এই কর্মসূচী গোটা রাজ্যেই চলবে বলে জানান মহিলা কংগ্রেস নেত্রী রত্না দত্ত।