আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুন ৷। রাজ্যের কর্মরত সাংবাদিকদের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মন্ত্রীসভা। মঙ্গলবার সন্ধ্যায় মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, আগরতলা প্রেস ক্লাব সহ রাজ্যের বৈদ্যুতিন সংবাদমাধ্যম ও ওয়েব মিডিয়ার সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান করার দাবি ছিল বহু দিনের। সে কথা মাথায় রেখে রাজ্যের প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকদের পাসাপাশি এবার রাজ্যের বৈদ্যুতিন সংবাদমাধ্যম ও ওয়েব মিডিয়ার সাংবাদিকদেরও অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রীসভার বৈঠকে। শিক্ষামন্ত্রী জানান, এখন থেকে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি রাজ্যের বৈদ্যুতিন সংবাদমাধ্যম ও ওয়েব মিডিয়ার সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান করা হবে। তবে কার্ড প্রদানে কিছু গাইড লাইন উল্লেখ করেন তিনি। জানা যায়, এই গাইড লাইনে কর্মরত সাংবাদিকদের নূন্যতম ৫ বছরের অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ আছে। এদিনের বৈঠকে অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের কোটাও বাড়ানো হয়েছে। এখন রিপোর্টারের সাথে চিত্র সাংবাদিকরাও অ্যাক্রিডিটেশন কার্ড পাবে বলে জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।রাজ্য সরকারের এই ঐতিহাসিক সিধান্তে রাজ্য সরকার এবং রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানিয়েছে আগরতলা প্রেস ক্লাব সহ ত্রিপুরা ইলেক্ট্রনিক মিডিয়া সোসাইটি।
