আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুন || রাজ্যে করোনা গ্রাফ উর্দ্ধমুখি। বৃহস্পতিবার রাজ্যে নতুন করোনা আক্রান্ত হয় ২৫ জন। এদিন ৮৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ২৫ জনের দেহে করোনা জীবানু পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী এক সোস্যাল মিডিয়া বার্তায় এই তথ্য জানান। মূখ্যমন্ত্রী জানান, আক্রান্তদের ট্রেভেল হিস্টোরি রয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৬৪৭ জন।
