রেকর্ড আক্রান্ত একদিনে, বুধবার রাজ্যে আক্রান্ত ১৫১, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৬২২ জন

IMG-20200603-WA0044আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুন || রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বুধবার দুপুরে রাজ্যে নতুন করোনা আক্রান্ত হয় ৪৯ জন। ৮২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল প্রথম পর্যায়ে। এদিন রাতে ৭২৮ জনের নমুনা পরীক্ষায় ফের ১০২ জনের দেহে করোনা জীবানু পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী এক সোস্যাল মিডিয়া বার্তায় এই তথ্য জানান। মূখ্যমন্ত্রী জানান, আক্রান্তদের মধ্যে অধিকাংশের ট্রেভেল হিস্টোরি হয়েছে এবং বাকিরা পূর্বে আক্রান্তদের সংস্পর্শে ছিল। বুধবার রাত পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৬২২ জন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*