নতুন কোভিড কেয়ার সেন্টারের সমস্ত রকম ব্যবস্থা পরিদর্শনে বিধায়িকা মিমি মজুমদার

vlcsnap-error045আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুন ৷। দিন দিন রাজ্যে বেড়ে চলেছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। সেই পরিস্তিতিতে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে কোভিড কেয়ার সেন্টার তৈরী করার কাজ শুরু হয়েছিল। ৫০০ শয্যা বিশিষ্ট কোভিড কেয়ার সেন্টার তৈরী করার কথা থাকলেও ইতিমধ্যেই ১৫০ শয্যার ব্যবস্থা করা হয়েছে এই কোভিড কেয়ার সেন্টারে।
vlcsnap-error003বৃহস্পতিবার এই কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনে করেন এলাকার বিধায়িকা মিমি মজুমদার। তিনি এই সেন্টারের সমস্ত রকম ব্যবস্থা সহ কাজকর্ম পরিদর্শন করে সংশ্লিষ্ট আধিকারিক ও স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলেন।
উল্লেখ্য, এই সেন্টারের দায়িত্বে আছেন হাপানিয়াস্থিত টি এম সি তথা ডঃ বি আর আম্বেদকর হাসপাতালের এম এস ডাঃ অরিন্দম দত্ত।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*