আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুন ৷। দিন দিন রাজ্যে বেড়ে চলেছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। সেই পরিস্তিতিতে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে কোভিড কেয়ার সেন্টার তৈরী করার কাজ শুরু হয়েছিল। ৫০০ শয্যা বিশিষ্ট কোভিড কেয়ার সেন্টার তৈরী করার কথা থাকলেও ইতিমধ্যেই ১৫০ শয্যার ব্যবস্থা করা হয়েছে এই কোভিড কেয়ার সেন্টারে।উল্লেখ্য, এই সেন্টারের দায়িত্বে আছেন হাপানিয়াস্থিত টি এম সি তথা ডঃ বি আর আম্বেদকর হাসপাতালের এম এস ডাঃ অরিন্দম দত্ত।

