গ্যাস মাফিয়ার খপ্পরে পড়ে নাজেহাল এক পরিবার

IMG_20200605_154850সাগর দেব, তেলিয়ামুড়া, ০৫ জুন || এক গ্যাস মাফিয়ার খপ্পরে পড়ে নাজেহাল হতে হয়েছে এক পরিবারকে। ঘটনা তেলিয়ামুড়া মহাকুমার তুইচিদ্রাই এলাকায়। সংবাদে জানা যায়, বিগত দেড় বছর পূর্বে তেলিয়ামুড়া গোলাবাড়ী এলাকার গ্যাস মাফিয়া তথা হরিপদ দাস তুইচিদ্রাই এলাকার বাসিন্দা সমির দেবনাথের কাছ থেকে গ্যাস কানেকশন পাইয়ে দেওয়ার নাম করে যাবতীয় কাগজপত্র নেয়। বারবার বলা সত্ত্বেও হরিপদ দাস তার নামের কোন বই তথা গ্যাসের বই দেয় নি। গত কয়েকদিন পূর্বে সমীর দেবনাথ হরিপদ দাস এর কাছ থেকে বণিক চৌমুনী গ্যাস কাউন্টার থেকে গ্যাস তুলতে গেলে জানতে পারে তার নামে তথা আধার কার্ডের নামে অন্য কোন কাউন্টার থেকে গ্যাস তোলা হচ্ছে দীর্ঘ বছর ধরে। কেপিটেল গ্যাস এজেন্সি থেকে তার নামে গ্যাস তোলা হচ্ছে বলে সে জানায়। পড়ে হরিপদ দাসের সাথে সমির দেবনাথ যোগাযোগ করে এবং তার নামে যে দুটো কার্ড সেই বিষয়ে অবগত করেন। প্রথমদিকে অস্বীকার করলেও পরে ক্যাপিটাল গ্যাস এজেন্সি গ্যাস কার্ড সহ সিলিন্ডার দিয়ে যায়। এখন প্রশ্ন একটাই একই নামে কিভাবে গ্যাস এজেন্সি তথা সদর মহকুমা শাসক একই নামে দুটি কার্ড প্রদান করেছেন। এদিকে সমির দেবনাথ জানান, বিগত দেড় বছর ধরে কেপিটেল গ্যাস এজেন্সি থেকে গ্যাসের সিলিন্ডার হরিপদ দাস বাজারে চড়া দামে বিক্রি করছেন। এখন দেখার দেখার বিষয় হরিপদ দাস এর বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*