আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন ৷। শহিদ হলেন রাজ্যের এজ বীর জওয়ান বিজয় দেববর্মা (৩৪)। জানা যায়, অরুণাচল প্রদেশের ভারত-চিন সিমান্তে কর্তব্যরত ভারতীয় সেনা বাহিনীর এই জওয়ানের উপর গত ২২শে মে বরফ ভেঙ্গে পরে। এতে গুরুতর য়াহত অবস্থায় তাকে অরুণাচল প্রদেশ হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার তিনি শহিদ হন। শুক্রবার তাঁর দেহ রাজধানী আগরতলার লিচু বাগান ক্যাম্পে নিয়ে আসা হয়। শনিবার তাঁর দেন নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জের গুলুরাইবাড়ীর নিজ বাড়িতে। সেখানেই তাঁর শেষকৃত সম্পন্ন করা হয়। এই ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে।রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক ট্যুইট বার্তায় শোক জ্ঞাপন করেন।
