সরকারী শিক্ষাকরা প্রাইভেট শিক্ষকতা করতে পারবে না, ধরা পড়লে চাকরি বাতিল – শিক্ষামন্ত্রী

vlcsnap-error109আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন ৷। সরকারী শিক্ষাকদের প্রাইভেট শিক্ষকতা করার উপর করা পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এক সাংবাদিক সন্মেলনে জানান, রাজ্যের কোনো সরকারী শিক্ষক প্রাইভেট টিউশন করাতে পারবে না। যারাই এই নির্দেশ মানবে না তাদের বিরুদ্ধে একশান নেওয়া হবে। শ্রী নাথ বলেন, হাই কোর্ট একটি নির্দেশ দিয়েছে, সরকারী স্কুলের কোনো শিক্ষক এমনকি বেসরকারি স্কুলের কোনো শিক্ষক প্রাইভেট টিউশন করাতে পারবে না। একমাত্র অবসরপ্রাপ্ত শিক্ষকরাই প্রাইভেট টিউশন করাতে পারবেন। শিক্ষামন্ত্রী বলেন, সরকারী স্কুলের কোনো শিক্ষক প্রাইভেট টিউশন করাতে গিয়ে ধরা পড়লে, তার চাকরি বাতিল হয়ে যাবে। জানা যায়, সোমবার থেকে অভিযান শুরু করবে রাজ্য সরকার।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*