আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন ৷। আগরতলার জি বি হাসপাতাল, আই জি এম হাসপাতাল, শালবাগানস্থিত সি আর পি এফ ক্যাম্প, ভগৎ সিং যুব আবাস এবং হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে কোভিড কেয়ার সেন্টার তৈরী করার পর এবার রাজধানীর বাধারঘাটস্থিত স্পোর্টস স্কুলের বয়েজ হোস্টেলকে কোভিড কেয়ার সেন্টার হিসেবে তৈরী করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দপ্তর। জানা যায়, বাধারঘাটস্থিত স্পোর্টস স্কুলের বয়েজ হোস্টেলে ১৬০ শয্যা বিশিষ্ট কোভিড কেয়ার সেন্টার তৈরীর কাজ চলছে ঝড়ো গতিতে। খুব সম্ভবত সোমবার থেকে চালু হয়ে যাবে এই কোভিড কেয়ার সেন্টারটি।বাধারঘাটস্থিত স্পোর্টস স্কুলের বয়েজ হোস্টেলকে কোভিড কেয়ার সেন্টার তৈরীর উদ্যোগ
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন ৷। আগরতলার জি বি হাসপাতাল, আই জি এম হাসপাতাল, শালবাগানস্থিত সি আর পি এফ ক্যাম্প, ভগৎ সিং যুব আবাস এবং হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে কোভিড কেয়ার সেন্টার তৈরী করার পর এবার রাজধানীর বাধারঘাটস্থিত স্পোর্টস স্কুলের বয়েজ হোস্টেলকে কোভিড কেয়ার সেন্টার হিসেবে তৈরী করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দপ্তর। জানা যায়, বাধারঘাটস্থিত স্পোর্টস স্কুলের বয়েজ হোস্টেলে ১৬০ শয্যা বিশিষ্ট কোভিড কেয়ার সেন্টার তৈরীর কাজ চলছে ঝড়ো গতিতে। খুব সম্ভবত সোমবার থেকে চালু হয়ে যাবে এই কোভিড কেয়ার সেন্টারটি।