আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন ৷। রাজ্যে ফের নতুন করে করোনা (কোভিড-১৯) আক্রান্ত আরও ৫৩ জন। রবিবার রাজ্যে ১,১৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ৫৩ জনের করোনা পজেটিভ আসে। এই ৫৩ জনের মধ্যে ৪৯ জন সিপাহীজলা জেলার এবং ৪ জন গোমতী জেলার। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি উল্লেখ করেন, রাজ্যে বর্তমান করোনা রোগী রয়েছেন ৬০৭ জন, সুস্থ হয়ে উঠেছেন ১৯২ জন। বর্তমানে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা হল ৮০৩ জন।
