বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ জুন ৷। মাক্স বিরোধী অভিযান করতে গিয়ে শান্তির বাজার পুলিশের হাতে ধরা পরলো এক মদ বিক্রেতা। জানা যায়, শান্তিরবাজার থানার উদ্দ্যোগে রবিবার শান্তিরবাজারে মাক্স বিরোধী অভিযান নামে। এর মধ্যে সন্দেহজনক অবস্থায় থাকার কারনে টি আর ০৮ ২৩১৩ নম্বরের অটো গাড়ীকে আটক করে ৪ কার্টুন মদ আটক করে পুলিশ। সঙ্গে অবৈধ মদ বিক্রেতা অলইছড়ার বাসিন্দা বিল্লাল মিয়াকে (৩০) আটক করে শান্তিরবাজার থানার পুলিশ। এই ব্যাপারে শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান, উনি আসার পর নিজ দায়িত্ব পালনের পাশাপশি থানার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে বিগত দিনে জাতীয় সড়কের পাশে থানায় কোনো প্রকার সাইনবোর্ড ছিলো না। ওসি নিজ উদ্দ্যোগে শান্তিরবাজার জাতীয় সড়কের পাশে থানার দুইটি সাইনবোর্ড লাগিয়েছেন। থানার মধ্যে থাকা অপরিত্যাক্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে উনার উদ্দ্যোগে বৃক্ষ রোপন করা হয়েছে। ওসি সুব্রত চক্রবর্তী প্রতিনিয়ত থানার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শান্তিরবাজার থানায় বিগত দিনের চেয়ে এই বছর অপরাধ মূলক কাজের হার কমেছে বলে জানান তিনি। বিগত মার্চ, এপ্রিল ও মে মাসের মধ্যে অপরাধ মূলক কেইসের সংখ্যা ছিলো ২৭টি। এই বছর কেইসের সংখ্যা বর্তমান তিন মাসে ১৩টায় গিয়ে দারিয়েছে। এছাড়া লকডাউন চলাকালিন সময় গত মাসের ২৬ তারিখ থেকে এখন পর্যন্ত মাক্স ও সামিজিক দুত্বের জন্য সর্বমোট ফাইন করা হয়েছে ২২ হাজার টাকা। মাক্স এর জন্য ১০০ টাকা করে ও সামাজিক দুরত্বের জন্য ১,০০০ টাকা করে ফাইন করা হচ্ছে বলে জানা যায়।মাক্স বিরোধী অভিযানে নেমে অবৈধ নেশা সামগ্রী সহ আটক নেশা কারবারি
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ জুন ৷। মাক্স বিরোধী অভিযান করতে গিয়ে শান্তির বাজার পুলিশের হাতে ধরা পরলো এক মদ বিক্রেতা। জানা যায়, শান্তিরবাজার থানার উদ্দ্যোগে রবিবার শান্তিরবাজারে মাক্স বিরোধী অভিযান নামে। এর মধ্যে সন্দেহজনক অবস্থায় থাকার কারনে টি আর ০৮ ২৩১৩ নম্বরের অটো গাড়ীকে আটক করে ৪ কার্টুন মদ আটক করে পুলিশ। সঙ্গে অবৈধ মদ বিক্রেতা অলইছড়ার বাসিন্দা বিল্লাল মিয়াকে (৩০) আটক করে শান্তিরবাজার থানার পুলিশ। এই ব্যাপারে শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান, উনি আসার পর নিজ দায়িত্ব পালনের পাশাপশি থানার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে বিগত দিনে জাতীয় সড়কের পাশে থানায় কোনো প্রকার সাইনবোর্ড ছিলো না। ওসি নিজ উদ্দ্যোগে শান্তিরবাজার জাতীয় সড়কের পাশে থানার দুইটি সাইনবোর্ড লাগিয়েছেন। থানার মধ্যে থাকা অপরিত্যাক্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে উনার উদ্দ্যোগে বৃক্ষ রোপন করা হয়েছে। ওসি সুব্রত চক্রবর্তী প্রতিনিয়ত থানার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শান্তিরবাজার থানায় বিগত দিনের চেয়ে এই বছর অপরাধ মূলক কাজের হার কমেছে বলে জানান তিনি। বিগত মার্চ, এপ্রিল ও মে মাসের মধ্যে অপরাধ মূলক কেইসের সংখ্যা ছিলো ২৭টি। এই বছর কেইসের সংখ্যা বর্তমান তিন মাসে ১৩টায় গিয়ে দারিয়েছে। এছাড়া লকডাউন চলাকালিন সময় গত মাসের ২৬ তারিখ থেকে এখন পর্যন্ত মাক্স ও সামিজিক দুত্বের জন্য সর্বমোট ফাইন করা হয়েছে ২২ হাজার টাকা। মাক্স এর জন্য ১০০ টাকা করে ও সামাজিক দুরত্বের জন্য ১,০০০ টাকা করে ফাইন করা হচ্ছে বলে জানা যায়।