বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ জুন ৷। ফের পথদুর্ঘটনায় আহত এক ব্যক্তি। জানা যায়, শান্তিরবাজার মহকুমার বি এস এফ ক্যাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা কান্তিলাল দত্তকে (৫১) আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের পাশে দাড়িয়ে থাকা অবস্থায় শান্তিরবাজার থেকে আগরতলা দিকে যাওয়া একটি দ্রতগামী অল্টো গাড়ী সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। গাড়ীর ধাক্কায় কান্তিলাল দত্ত রাস্তায় লুটিয়ে পরে। ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাবাসী শান্তিরবাজার দমকল বাহিনীকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে দমকল বাহীনির লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত কান্তিলাল দত্তকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক কান্তিলাল দত্তের অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।ফের পথদুর্ঘটনায় গুরুত্বর আহত এক ব্যক্তি
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ জুন ৷। ফের পথদুর্ঘটনায় আহত এক ব্যক্তি। জানা যায়, শান্তিরবাজার মহকুমার বি এস এফ ক্যাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা কান্তিলাল দত্তকে (৫১) আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের পাশে দাড়িয়ে থাকা অবস্থায় শান্তিরবাজার থেকে আগরতলা দিকে যাওয়া একটি দ্রতগামী অল্টো গাড়ী সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। গাড়ীর ধাক্কায় কান্তিলাল দত্ত রাস্তায় লুটিয়ে পরে। ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাবাসী শান্তিরবাজার দমকল বাহিনীকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে দমকল বাহীনির লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত কান্তিলাল দত্তকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক কান্তিলাল দত্তের অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।