রাজ্যে নতুন আক্রান্ত ২৬, রাজ্যে মোট আক্রান্ত ৮৬৭

IMG-20200609-WA0090আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুন ৷। দেশের অন্যান্য রাজ্যগুলির সাথে পাল্লা দিয়ে ত্রিপুরা রাজ্যেও বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে ফের নতুন করে আরও ২৬ জনের দেহে করোনা (কোভিড-১৯) সংক্রমনের খবর পাওয়া গেছে। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি উল্লেখ করেন, এদিন রাজ্যে ১,৪৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ২৬ জনের পজেটিভ আসে। এই ২৬ জনের মধ্যে ১৮ জন সিপাহিজলা জেলার, ৬ জন দক্ষিণ ত্রিপুরা জেলার এবং ২ জন খোয়াই জেলার। রাজ্যে বর্তমান করোনা আক্রান্তের সংখ্যা ৮৬৭ জন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*