বেশকিছু মিষ্টির দোকানে খাদ্য দপ্তরের হানা, সিল করা হল জয় গোপাল মিষ্টন্ন ভান্ডারের কারখানা

vlcsnap-error300আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুন ৷। আচমকা রাজধানী আগরতলার লক্ষ্মী নারায়ণ বাড়িস্থিত শেরওয়ালি এবং জয় গোপাল মিষ্টন্ন ভান্ডারে হানা দিল খাদ্য দপ্তর। মঙ্গলবার সদর ডিসিএম এবং খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে রাজধানীর বেশ কিছু মিষ্টির দোকানে হানা দেয়। আধিকারিকরা মিষ্ট দোকানের মিষ্টির নমুনা, তেল ও মসলা সহ বেশ কিছু খাবারের নমুনা পরীক্ষার জন্য নিয়ে যায়। পরীক্ষায় ত্রুটি পেলে প্রযোজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানা যায়।
এদিন অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী করার অভিযোগে জয় গোপাল মিষ্টন্ন ভান্ডারের কারখানা সিল করে দিল প্রশাসন। পাশাপাশি প্লাস্টিক ব্যাগ ব্যবহার বর্জনের নির্দেশ দেওয়া হয় শেরওয়ালিকে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*