রাজ্যে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, শুক্রবার রাজ্যে আক্রান্ত ৪৮, মোট আক্রান্ত ৯৬৪

IMG_20200612_214407আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুন ৷। দেশের অন্যান্য রাজ্যগুলির সাথে পাল্লা দিয়ে ত্রিপুরা রাজ্যেও বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার প্রথম পর্যায়ে সকালে রাজ্যের ১২০ জনের লালারস পরীক্ষায় ৯ জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। এদিন দ্বিতীয় পর্যায়ে রাতে ফের আরও ৩৯ জনের দেহে করোনা জীবাণু পাওয়া যায়। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি উল্লেখ করেন, এদিন দ্বিতীয় পর্যায়ে রাজ্যে ১,৭৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ৩৯ জনের পজেটিভ আসে। সুতরাং, শুক্রবার রাজ্যে মোট আক্রান্ত হয় ৪৮ জন। এই ৩৯ জনের মধ্যে ২৭ জন সিপাহিজলা জেলার, ৭ জন পশ্চিম ত্রিপুরা জেলার, ১ জন দক্ষিণ ত্রিপুরা জেলার, ৩ জন গোমতী জেলার এবং ১ জন ঊনকোটি জেলার। রাজ্যে এখন বর্তমান করোনা আক্রান্তের সংখ্যা ৯৬৪ জন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*